বিস্তারিত বিবরণ:
অ্যাগার অ্যাগার হলো একটি প্রাকৃতিক জেলি সদৃশ পদার্থ যা লাল শৈবাল যেমন Gelidium ও Gracilaria থেকে প্রাপ্ত হয়। এটি সম্পূর্ণ উদ্ভিজ্জ এবং নিরামিষভোজীদের জন্য একটি উৎকৃষ্ট বিকল্প, যা সাধারণত ব্যবহৃত জেলাটিনের পরিবর্তে ব্যবহার করা যায়।
অ্যাগার অ্যাগার একটি কার্যকর ঘন ও জেলি তৈরির উপাদান যা পুডিং, কাস্টার্ড, জেলি, কেক ও মিষ্টি তৈরিতে ব্যবহৃত হয়। এটি এশিয়ান রান্নায়, বিশেষ করে জাপানে, খুব জনপ্রিয়।
পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রামে):
ক্যালোরি: ২৬
মোট ফ্যাট: ০ গ্রাম
সোডিয়াম: ৯ মি.গ্রা.
পটাশিয়াম: ২২৬ মি.গ্রা.
কার্বোহাইড্রেট: ৭ গ্রাম
প্রোটিন: ০.৫ গ্রাম
ক্যালসিয়াম: ৫%
লোহা: ১০%
ম্যাগনেশিয়াম: ১৬%
স্বাস্থ্য উপকারিতা:
শিশুদের জন্ডিসের চিকিৎসায় সহায়ক।
ওজন নিয়ন্ত্রণে কার্যকর, কারণ এতে ক্যালোরি, ফ্যাট, এবং চিনি খুবই কম।
এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
লৌহ সমৃদ্ধ হওয়ায় রক্তাল্পতা রোধে সাহায্য করে।
হাড়ের রোগ ও দুর্বলতা প্রতিরোধে কার্যকর।
মস্তিষ্কের বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণেও কার্যকর।
জেলি তৈরির পদ্ধতি:
এক চা চামচ অ্যাগার অ্যাগার পাউডার, এক কাপ গোলাপ সিরাপ এবং বিটরুট রসের সঙ্গে মিশিয়ে, সামান্য চিনি দিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি ছোট কাপ বা টিনে ঢেলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। প্রস্তুত হয়ে গেলে পরিবেশন করুন।













Reviews
There are no reviews yet.