বিস্তারিত বিবরণ:
ভেটিভার এসেনশিয়াল অয়েল (Vetiver Essential Oil) হলো একটি উচ্চ মানের ভেষজ তেল যা উদ্ভিদের মূল অংশ থেকে বাষ্প পাতন প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয়। এর গাঢ় বাদামি রঙ এবং মিষ্টি, ধোঁয়াটে ও কাঠের ঘ্রাণে মানসিক প্রশান্তি আসে।
চিকিৎসা গুণাবলি:
ভেটিভার তেলের ঠান্ডা ও প্রশমক গুণ জ্বর, লু, ডিহাইড্রেশন ও সানস্ট্রোকজনিত প্রদাহ প্রশমনে কার্যকর। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় সংক্রমণ রোধে সহায়তা করে। তাছাড়া এটি একটি প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক হিসেবেও পরিচিত।
ত্বকের যত্নে:
ভেটিভার তেল বার্ধক্য প্রতিরোধে কার্যকর। এটি ফাইন লাইন, রিঙ্কলস, স্ট্রেচ মার্কস, ফাটা গোড়ালি, ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যায় উপকারী। ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে তোলে।
চুলের যত্নে:
ড্যানড্রাফ ও উকুন দূর করতে সাহায্য করে। চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।
মানসিক প্রশান্তিতে:
ভেটিভার তেল মানসিক চাপ, প্যানিক অ্যাটাক, ট্রমা, ইনসমনিয়া ও হতাশা দূর করতে সাহায্য করে।
ব্যবহারবিধি:
ডিফিউজারে ব্যবহার, গোসলের পানিতে মিশিয়ে বা ম্যাসাজ অয়েল হিসেবে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
সতর্কতা:
এই তেল সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে না। গর্ভবতী নারীদের এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।





Reviews
There are no reviews yet.