বিস্তারিত বিবরণ:
অ্যাক্টিভেটেড চারকোল একটি গন্ধহীন, কালো রঙের পাউডার যা সাধারণত বিভিন্ন চিকিৎসা ও রূপচর্চার কাজে ব্যবহৃত হয়। এটি প্রাকৃতিক কার্বনের উৎস (গাছ) থেকে উত্তপ্ত করে তৈরি হয়। এই পাউডার শরীর থেকে টক্সিন শোষণ করে এবং শরীর তা শোষণ না করেই মল দ্বারা বের করে দেয়।
স্বাস্থ্য উপকারিতা:
হজম প্রক্রিয়ায় জমে থাকা টক্সিন ও ওষুধের অবশিষ্টাংশ ফিল্টার করে কিডনির কার্যকারিতা উন্নত করে।
অন্ত্রের গ্যাসজনিত সমস্যার জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান।
বহু বছর ধরে এটি প্রাকৃতিক ওয়াটার ফিল্টার হিসেবেও ব্যবহৃত হচ্ছে, কারণ এটি জল থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, টক্সিন ও রাসায়নিক পদার্থ শোষণ করে।
ডায়রিয়ার প্রাথমিক চিকিৎসায় অনেকেই এটি উপকারী বলে বিবেচনা করেন।
দাঁতের দাগ ও জীবাণু দূর করতে, দাঁত সাদা করতে ও মুখের স্বাস্থ্য রক্ষায় কার্যকর।
ব্যবহার:
ত্বকে মাস্ক হিসেবে: চারকোল পাউডার সামান্য জলে মিশিয়ে মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
দাঁত ব্রাশ করতে: ছোট পরিমাণ চারকোল পাউডার নিয়ে দাঁতে হালকা ঘষে ব্যবহার করুন।
পানি বিশুদ্ধ করতে: জল ফিল্টারে বা ফুটানো পানিতে সামান্য চারকোল মিশিয়ে ছেঁকে ব্যবহার করুন।





Reviews
There are no reviews yet.